করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণের নিজেই নিজের পরীক্ষা করুন
COVID-19 ভাইরাস বিভিন্ন লোকের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। আক্রান্ত হওয়া বেশিরভাগ মানুষই হালকা থেকে মাঝারি মানের অসুস্থতা অনুভব করবেন এবং হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে উঠবেন।
সবচেয়ে সাধারণ উপসর্গসমূহ:
- জ্বর,
- শুকনো কাশি,
- ক্লান্তিভাব
কম সাধারণ উপসর্গসমূহ:
- ব্যথা ও যন্ত্রণা
- গলা ব্যথা
- ডায়রিয়া
- কনজাংটিভাইটিস
- মাথা ব্যথা
- স্বাদ বা গন্ধ না পাওয়া
- ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া
গুরুতর উপসর্গসমূহ:
- শ্বাস নিতে অসুবিধা বা প্রবল শ্বাসকষ্ট হওয়া
- বুক ব্যথা বা বুকে চাপ অনুভব করা
- কথা বলার বা হাঁটাচলার শক্তি হারানো
